৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের ঢাকায় নিতে ৬টি বাস দিচ্ছে রুয়া
প্রকাশিত:
অক্টোবর ৯, ২০২৫; সময়: ১২:০১ am | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।
৭৩১ জন শিক্ষার্থী আবেদন করার পর রাবি পরিবহন বিভাগ প্রথমে ২০০ শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ দেয়। বাকি শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করতে প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খানের কাছে অনুরোধ জানান।
এরপর সভাপতি রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে অতিরিক্ত ৬টি বাস বরাদ্দের সিদ্ধান্ত নেন।
৯ অক্টোবর রাত ৯টায় জোহা চত্বর থেকে বাসগুলো ঢাকার উদ্দেশে ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল ৩টায় রওনা দেবে।




