একলাফে সোনার দাম কমলো সাড়ে ১০ হাজার টাকা
প্রকাশিত:
অক্টোবর ২৯, ২০২৫; সময়: ১১:০১ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: দেশের বাজারে একলাফে ভরিপ্রতি সাড়ে ১০ হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দাম কমা ও স্থানীয় চাহিদা হ্রাসের কারণে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। নতুন দর বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৫৪ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা ভরিপ্রতি অপরিবর্তিত রয়েছে।




