ভোটকেন্দ্রে সেলফি তোলা যাবে?

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬; সময়: ৯:৩১ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক ভোটারই ভোট দেওয়ার মুহূর্তের ছবি বা সেলফি তুলতে চান। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) স্পষ্ট নির্দেশনা রয়েছে।

ইসির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট এবং সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন এবং নির্দিষ্ট সীমার মধ্যে ছবি তোলার সুযোগ থাকবে। তবে কোনো অবস্থাতেই ভোটগ্রহণের গোপন কক্ষ বা বুথের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা ছবি তোলা যাবে না।

অর্থাৎ, যেখানে ব্যালট পেপারে সিল মারা বা ভোট প্রদান করা হয়- সেই গোপন কক্ষে মোবাইল নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে সেলফি বা কোনো ধরনের ছবি তোলা আইনত দণ্ডনীয় হতে পারে।

এছাড়া সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রের ভেতরে অবাধে মোবাইল ব্যবহার বা সেলফি তোলার সুযোগও রাখা হয়নি। ফলে ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতরে সেলফি তোলা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন