ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬; সময়: ১১:৫২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি। বুধবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটির দাবি, দেশটির প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর (আইআরজিসি) চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি এ হামলা চালানো হয় বলে ইরানি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়।

এদিকে ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আলি খামেনিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ -এ সমাহিত করা হবে। শহরটি ইরানিদের কাছে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। খামেনির জন্মও এই শহরে। সেখানে অবস্থিত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তার বাবাকেও দাফন করা হয়েছিল।

এ ছাড়া হামলায় আহত খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ দুদিন পর মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, যা ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এসব ঘটনার বিষয়ে ইরানের সরকারি পর্যায় থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন