বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬; সময়: ১২:৪৯ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাৎ ছিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে তাঁদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কৈশোরে বঙ্গভবনে আগমনের স্মৃতিচারণা করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন