রাজশাহী নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরের বর্ণালী মোড়ে ফিতা কেটে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক বিক্রয় ও রাজস্ব গ্রুপের সহযোগী ভাইস প্রেসিডেন্ট এম. এস. গুরু প্রসাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তবে প্রয়োজনীয় তথ্যের অভাবে সেখানে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এসব ভোগান্তি কমাতে রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টার চালু করা হয়েছে।
তিনি জানান, এ সেন্টারের মাধ্যমে রোগীরা সহজেই হাসপাতালসংক্রান্ত তথ্য, চিকিৎসকের সিরিয়াল নির্ধারণ, ভিডিও কনসালটেশনের মাধ্যমে পরামর্শসহ বিভিন্ন সেবা পাবেন। এতে করে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রাজশাহীর প্রধান শেখ মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া রাজশাহী মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




