রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬; সময়: ৫:৪৪ pm | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময় রাজশাহীর বেসরকারি একটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর এই সময়ের মধ্যে হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে পাঁচজন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৩৮ জন। হামের সংক্রমণ শুরুর পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।

অপরদিকে, রাজশাহী সিডিএম হাসপাতালে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে হাসপাতালে গত তিনদিনে চারজনের মৃত্যু হয়েছে। ফলে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলে রাজশাহীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন