সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬; সময়: ১২:৫৩ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণের পর জাতীয় কমিটির সদস্যরা দুই দিন ধরে সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকার শেষে দলীয় মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ প্রক্রিয়ায় মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন