বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাসিকের মতবিনিময় সভা

নগর স্বাস্থ্যসেবা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় শিক্ষার্থীদের

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬; সময়: ১:৪৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) চিকিৎসা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাসিকের অ্যানেক্স ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় নগর স্বাস্থ্যসেবা, চিকিৎসা কার্যক্রম, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও নগর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যৎ চিকিৎসক ও জনস্বাস্থ্য পেশাজীবীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় শিক্ষার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে জানতে পারেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন