নওগাঁয় হাজতির মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩; সময়: ২:১২ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় আনোয়ার হোসেন বাবু (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মাদক মামলার আসামী ছিলেন।
নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন বাবু একটি মাদক মামলায় গত ফ্রেবুয়ারি মাসের ২৮ তারিখ (সম্ভবত) থেকে কারাগারে ছিলেন। আগে থেকেই তার হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল এবং মাদকাসক্ত ছিলেন।

আজ শুক্রবার ভোরে হঠাৎ করেই তার বুকে ব্যাথ্যা শুরু হলে সাথে সাথে নওগাঁ সদও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন