বাঘায় বিয়ে ভেঙ্গে দেয়াই কুপিয়ে জখম

প্রকাশিত: আগস্ট ১, ২০২৩; সময়: ৮:০০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : বিয়ে ভেঙ্গে দেওয়ার সন্দেহে রাজশাহীর বাঘায় মোস্তফা হোসেন নামের একজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর ভূড়িপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, একই গ্রামের আনছার আলীর ছেলে রুবেল হোসেনের বিয়ের কথা বার্তা চলছিল। হঠাৎ করেই মেয়ের পরিবার বিয়ে দিবেনা বলে জানায়। বিষয়টি নিয়ে রুবেল হোসেনের পরিবার মোস্তফা হোসেনকে সন্দেহ করে।

সোমবার রাত ১২টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মোস্তফাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে রুবেল হোসেনের পরিবার। রুবেলের চাচা চয়েজ উদ্দিন জানান, মোস্তফার কাছে গিয়ে বিষয়টি জানতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন