চারঘাটে পানিতে ডু’বে মা’রা যাওয়া শিমুলের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) : চারঘাটে পদ্মা পানিতে ডুবে মারা যাওয়া শিমুলের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। গত (১৮ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা জিআর অর্থায়নে উপজেলা প্রশাসন পক্ষ থেকে নিজ কার্য্যালয়ে তার বাবা উমর আলীকে চেক প্রদান করেন।
জানা যায়, গত (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের গাংপাড়া গ্রামের উমর আলীর ছেলে শিমুল হোসেন (১০) পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সেই নিহত পরিবারকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন ও নিহত শিমুলের বাবা উমর আলী।
গত (২৪ ফেব্রুয়ারী) দুপুরে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের গাংপাড়া গ্রামের শিমুল হোসেন পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করার পরে নদীতে ভেসে ওঠা সেই শিমুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।




