মোহনপুরে জুলাই শহীদ দিবস পালন

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫; সময়: ৭:২৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জুলাই শহীদ দিবস-২৫ পালন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা সভা কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোসভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, মৎস্য সিনিয়র অফিসার বেনজির আহমেদ, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপধাক্ষ্য আব্দুল আউয়ালসহ গত বছর জুলাই মাসে মোহনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে সকলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য দোয়া করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন