এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

পদ্মাটাইমস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলন করেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, “এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তারেক রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করেছেন, তবে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। এছাড়া দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। বক্তৃতা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
গত বৃহস্পতিবারের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও (চট্টগ্রাম–২,৪) বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন।




