রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত দুই শিশুর বয়স যথাক্রমে ৬ মাস ও ৭ মাস। তাদের একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এবং অপরজন শিবগঞ্জ উপজেলায়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ১২৫ জন হাম সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক সূত্র জানায়, এ পর্যন্ত হাসপাতালে মোট ৩৯১ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাথমিকভাবে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।




