রাজশাহী মেডিকেলে হামে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬; সময়: ১১:৩৯ am | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন সময় তারা মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ জনে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগি আরও বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগি ভর্তি হয়েছে ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন। আর মারা গেছে চারজন।

তিনি আরও জানান, বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১২ এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা ৪৭৯। যাদের মধ্যে মারা গেছে ৫০ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন