পপুলার লাইফ ইনস্যুরেন্সের সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন

এস এম শফিকুল ইসলাম: রাজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সার্ভিস সেল ইনচার্জ সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিইএফও এস এম আরাফিন কাদেরসহ বিভিন্ন প্রকল্প ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া একক বীমা, ডিপিএস, ইসলামী বীমা ও অন্যান্য প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কার্যক্রম, সেবা সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, গ্রাহকসেবার মানোন্নয়ন, দ্রুত দাবি নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে সার্ভিস সেল ইনচার্জদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলন শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেন।
আয়োজকরা জানান, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




