রাজশাহী রেঞ্জসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি
প্রকাশিত:
জুলাই ৫, ২০২৬; সময়: ৭:০৫ pm | 
খবর > জাতীয়

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ডিআইজি সমমর্যাদার ৬ কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়নে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডিআইজি মো. ইকবাল হোসেনকে এসবি থেকে ঢাকা রেঞ্জে, বরিশালের কমিশনার ডিআইজি আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জে, ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে পুলিশ অধিদফতর থেকে বরিশালের কমিশনার পদে, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে, ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জ থেকে খুলনা শিল্পাঞ্চল পুলিশে এবং ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে রাজশাহী রেঞ্জ থেকে ঢাকায় এপিবিএনে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।




