ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ, দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬; সময়: ১১:৩৫ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার আগে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’–এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেবেন এবং সংশ্লিষ্টদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার আট দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন