শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: পাটওয়ারী

দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে বক্তব্য; সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য, বিএনপি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা।

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬; সময়: ৮:৫৯ am | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো জায়গা নেই।

গত সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখনও অনেক টকশো বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মনে করেন শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তবে সেই সম্ভাবনা আর নেই।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে এখনো অনেক মুজিবপ্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা আসবে। আপা কোথায় আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নেই, আপার ফিরে আসার।

এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আরও মন্তব্য করেন যে, দেশে ফিরলে জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন