‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের জন্য বাংলাদেশের দ্বার উন্মুক্ত’

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩; সময়: ৬:১০ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যেকোনো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশের দ্বার সবসময় উন্মুক্ত।

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ বছরে বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না বলেও জানান তিনি।

শনিবার রাজধানীতে বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা: অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগের ওপর আয়োজিত এক সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে বড় দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তাই জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবে বাংলাদেশ।

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরো বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্ম কৌশল প্রণয়ন করছে ঢাকা। তবে এখনই ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) মতো কোনো মুক্ত বাণিজ্য ফোরামে যোগ দেওয়ার সিদ্ধান্তে আসেনি বাংলদেশ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন