নিয়ামতপুরে ১৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩; সময়: ২:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : প্রায় ১৩ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ৫ রাজশাহী র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়। মূর্তিটির মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের দক্ষিন দিকে মৃত- ওয়াসিম উদ্দিন ডাক্তারের ছেলে রাব্বানীর বাড়ীর পূর্বকোনের ঘরের ভেতর থেকে কালো রং এর কষ্টি পাথরের এই মূর্তিটি উদ্ধার হয়। ১ ফেব্রয়ারী বুধবার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চিনিয়াতোলা গ্রামের মৃত- সেকেন্দার আলীর ছেলে সেতাউর রহমান (৪২), একই জেলার একই উপজেলার আসনপুর গ্রামের মৃত- চাঁন মোহাম্মাদের ছেলে মোঃ আব্দুল খালেক (৫৩), এবং একই জেলার একই উপজেলার শেরপুর গ্রামের মৃত- আলতাব হোসেনের ছেলে মোহাম্মাদ নজরুল ইসলাম (৬৩)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন