সিরাজগঞ্জে নৌকা প্রতীকে ভোট দেবার শপথ সমাবেশ

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩; সময়: ৫:১২ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : স্বাধীনতার মাসে নৌকা প্রতীকে ভোট দেবার শপথ বিশাল গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরে।
সোমবার বিকেলে থানা বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় যুবলীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।
এসময় বেলকুচি উপজেলা চেয়ারম্যান নরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামীতে যদি নৌকার মাঝি যোগ্য হয় তাহলে কোন আসনে নৌকা হারবে না। এমপি হলেও সে যদি মানুষ ও দেশের কল্যানে ভুমিকা না রাখেন তাহলে ঐসব জনবিচ্ছিন্ন এমপিদের মনোনয়ন দেয়া যাবে না।
মনে রাখতে হবে আগামী নির্বাচন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াই। এ লড়াইয়ের সুচনার ভোটযুদ্ধে জিততে হলে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন