মহাদেবপুরে সামাজিক দ্বন্দ্ব নিরসন বিষয়ক ডায়লগ মিটিং

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩; সময়: ৭:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে সামাজিক দ্বন্দ্ব নিরসন বিষয়ক ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।

অহিংসা প্রকল্পের সিএসও সদস্য সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিং এ  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া, অহিংসা প্রকল্পের শান্তি সহায়ক কর্মকর্তা আনন্দ শীল প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন