শিবগঞ্জে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
প্রকাশিত:
এপ্রিল ২৭, ২০২৩; সময়: ২:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় তিন পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও রেফ্রিজারেটর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার একবরপুর আলম মোড় এলাকায় তিন এসব সহায়তা তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপকারভোগীরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আলম মোড় এলাকার রবিউল ইসলাম, আতাবুর রহমান ও কুড়ান আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, লিটন আলী ও তোহরুল ইসলাম প্রমূখ।




