বদলগাছীতে প্রতিবন্ধী যুবতীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আদিবাসী এক বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতী (২৫)কে ধর্ষণের অভিযোগে বারনাবাস ডুমরি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বারনাবাস ডুমরি বদলগাছী উপজেলার জিয়ল আদিবাসী গ্রামের পাতরাজ ডুমরির ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টার দিকে বদলগাছীতে বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতিকে বাড়িতে একা পেয়ে তার শয়ন ঘরে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বারনাবাস।
হঠাৎ বাড়ির লোকজন বাড়িতে আসলে মানসিক প্রতিবন্ধী ঐ যুবতীর গোঙ্গানীর শব্দ পান। বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে আটকানোর চেষ্টা করলে বারনাবাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যপারে গতকাল শুক্রবার রাতে ঐ প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীকে থানা পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ও আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




