কলাপাড়ায় পুকুরে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
প্রকাশিত:
মে ১২, ২০২৩; সময়: ৩:১৫ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- একই গ্রামের রুবেলের মেয়ে মরিয়ম (৮), সোহেলের ছেলে রুমান (৮) এবং সোহেলের মেয়ে শারমিন (৬)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
কলাপাড়া থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।




