পোরশায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

প্রকাশিত: মে ১৭, ২০২৩; সময়: ১:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁর পোরশায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি গোলাম মোস্তফা সরকার খোকা, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফারুক মিয়া, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন