লালপুরে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: মে ২০, ২০২৩; সময়: ৫:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত জুয়েল আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোররাত পৌনে ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের উপজেলার নবীনগরে তার বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন।

তাকে প্রথমে লালপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নবীনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন