মহাদেবপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: মে ২২, ২০২৩; সময়: ৬:১০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৫ টায় নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম নূরানী আলাল, বদিউজ্জামান বদি, ডা. মজিবর রহমান, প্রভাত কুশুম ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উত্তরগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি রনজিৎ কুন্ডু, হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন, সভ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, সহ-সভাপতি রাজু আহমেদ, তাপস সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেবসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।

উল্লেখ্য যে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড (মাছের মোড়ে) গিয়ে শেষ হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন