শিবগঞ্জে প্রাতিষ্ঠানিকীকরণ সচেতনতা শীর্ষক কর্মশালা

প্রকাশিত: মে ৩০, ২০২৩; সময়: ৬:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপির অধীনে পিবিজিএসআই স্কিমের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

কর্মশালায় নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপির অধীনে পিবিজিএসআই স্কিমের কার্যক্রম সম্পর্কে সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন