ধামইরহাটে উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ৭, ২০২৩; সময়: ৪:৫৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৬ ও ৭ জুন দুই দিন ব্যাপী ২৫ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাচন অফিসার ও জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডের উপ নির্বাচনে রির্টার্ণিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

এসময় প্রিজাইটিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগামী ১২ জুন সোমবার জাহানপুর ইউপির ৭নং ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে।

ভোটগ্রহণে সকল প্রস্তুতিমুলক কার্যক্রম চলমান রয়েছে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪১১ জন এবং ইউপি সদস্য পদে এই উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দী করছেন।

উল্লেখ্য যে, জাহানপুর ইউনিয়নের অধীন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছার রহমান চলতি বছরের ২৪ মার্চ মৃত্যুবরণ করায় ওয়ার্ডের নির্বাচনী আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন