সিরাজগঞ্জের জেলা পরিষদ ডাকবাংলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন
প্রকাশিত:
জুন ২০, ২০২৩; সময়: ১:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
মঙ্গলবার সকালে ছত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা ব্যয়ে জেলা পরিষদ ডাকবাংলোর দ্বিকক্ষ বিশিষ্ট উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, মেয়র সাজ্জাদুল হক রেজা ও সাবেক মেয়র আশানুর বিশ্বাস।




