কচুয়ায় গরীব চালকদের মাঝে রিক্সা বিতরণ

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩; সময়: ৫:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় গরীব ও বেকার লোকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনে জন্য রিক্সা বিতরণ করা হয়েছে।

বুধবার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের আয়োজনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রিক্সা বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন ব্যাংকার ফাতেমা মামুন, ইউএনও নাজমুল হাসান ও ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন