আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩; সময়: ১:৩৯ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে এক সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন তিনি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বুধবার অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এরই মধ্যে উঠে গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন তামিম ইকবাল। সেই গুঞ্জনই সত্য হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮ টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন