বিএনপি ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে : কৃষিমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩; সময়: ৫:২৪ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নাই। এক থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে।

যতই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন শেষে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি মানেনি। ২০০৮ সাল থেকে তারা আন্দোলন করেছে।

২০১৪ সালে হরতাল করেছে, অবরোধ করেছে, ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন’শরও বেশি মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহু আমিন, জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আম চাষীরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন