বাগমারায় প্রতিপক্ষের হামলায় ২ ভাই জখম

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩; সময়: ২:৪০ pm | 
খবর > রাজশাহী

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আসগর আলী (৫০) ও আকবর আলী (৬১) নামের ২ সহদর রক্তাক্ত জখম হয়েছে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় আহত আসগর আলী বাদী হয়ে ২ জনকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড়বিহানালী গ্রামে। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাগমারা থানার অভিযোগ, উপজেলার বড়বিহানালী গ্রামের বাড়ির সংলগ্ন চায়ের গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাড়ে ৮ টার দিকে দোকানে বিকট শব্দে বক্সে গান বাজানোকে কেন্দ্র করে একই গ্রামের মিলন হোসেনের সাথে বাড়ির মালিক আসগর আলীর কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন হোসেন তার লোকজন নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আসগর আলীর উপর হামলা করে। এসময় আসগর আলীর বড় ভাই আকবর আলী তাকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে।

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আগসর আলী রক্তাক্ত জখম হয়। হামলার এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারী মিলন হোসেন তার লোকজন নিয়ে কেটে পড়ে।

স্থানীয় লোকজন আসগর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০ টার দিকে আসগর আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করে।

আহত আকবর আলী অভিযোগ করে বলেন, মিলন হোসেন ও তার স্ত্রী আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো হাসুয়া দিয়ে কোপ দিয়েছে।

আমি এর সুষ্ঠ বিচারের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিকট জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন