পোরশায় কর্মী সভা করেছে আ.লীগ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩; সময়: ৫:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় কর্মী সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

সোমবার বিকালে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম।

এসময় উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহসভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন