কচুয়ায় শিক্ষানুরাগী রোস্তম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা ও বাংলাদেশ সরকারের চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে সকালে কলেজ মিলনায়তনে কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় মরহুম রোস্তম আলী মিয়ার কবর জিয়ারত করেন কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম রোস্তম আলী মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের গর্বিত বাবা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, ফজলুল হক, সেলিম হোসেন, ফানাউল্যাহ, ইউপি সদস্য শাহজালাল মিয়া, প্রভাষক সিহাব হোসেনসহ আরও অনেকে।
এসময় কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও উপস্থিত ছিলেন।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবু জাফর।




