পোরশায় বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩; সময়: ১২:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় কর্মসূচি প্রণয়নকল্পে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের অধিনায়ক মাহ্ফুজুর রহমান, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন