পোরশায় “এসো মুক্তির গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩; সময়: ১:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া কলেজের উদ্যেগে “এসো মুক্তির গল্প শুনি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও জাগ্রত রাখতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার গল্প শোনাতে এ আয়োজন করেন কলেজ কতৃপক্ষ।

বুধবার কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য এবং সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনিতার কথা স্মরণ করিয়ে দিয়ে মুক্তির গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও বীর মুক্তিযোদ্ধা জানু মন্ডল।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা গোলাম মোস্তফা বাদল, বাদকহেন্দা দাখিল মাদ্রাসার সহকারি সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলামসহ আরও অনেকেই।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের নিকট মুক্তির গল্প শোনেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন