কাউকে পেছনে ফেলে অগ্রসর হওয়া যায় না : সিমিন হোসেন রিমি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪; সময়: ৪:৩০ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনটাই অগ্রসর হতে পারে না।

রোববার (১৪ জানুয়ারি) সকালে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাব। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সেজন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি।

তিনি বলেন, কর্মপরিকল্পনা তো একটা থাকবে। কিন্তু সেটি একশ দিন বা সে রকম কিছু না। কারণ এটি চলমান একটি কাজ। সেভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন