কচুয়ায় এডহক কমিটির নব নির্বাচিত সভাপতিকে ফুলেল সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয়।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড কর্তৃক এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।
ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ,ছাত্রলীগ ও এলাকাবাসীর পক্ষে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান জয় বলেন, শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে চেষ্টা করব এই এলাকার শতভাগ শিক্ষিত করার। পালাখাল উচ্চ বিদ্যালয়টিকে ফলাফলের দিক থেকে দেশের মধ্যে সুনাম বয়ে আনবে।
তিনি আরও বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় ইউপি সদস্য শাহজালাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সর্দার, শিক্ষক প্রতিনিধি নবীর হোসেন, পালাখাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ফাতেমা আইডিয়াল একাডেমীর পরিচালক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




