পোরশায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪; সময়: ৪:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন