সিরাজগঞ্জে জমে উঠেছে জেলা আইনজীবি সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে আনইজীবিদের প্রচারাভিযান। নির্বাচনে প্রতিনিধি প্রার্থীদের সমর্থনে ভোটারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ভোট প্রার্থনা ও প্রচারনা চালাচ্ছেন।
জানা য়ায়, এবারের নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। এদের মধ্যে একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সন্মেলিত আইনজীবি সমন্বয় পরিষদ। যার সভাপতি পদে রয়েছেন বিশিষ্ট আইনজীবি কায়সার আহম্মেদ লিটন।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাড. শহিদুল ইসলাম লিটন। অপরদিকে বিএনপি, জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাড. শাকিল মোহাম্মাদ শরিফুর হায়দার (রফিক সরকার) আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন অ্যাড. মাসুদুর রহমান মাসুদ।
মোট ১৭ টি পদে উভয় প্যানেলে প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন প্রায় ৪ শত আইনজীবি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আইনজীবি জানান, দুইটি প্যানেলের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী “লিটন-লিটন” পরিষদ এগিয়ে রয়েছে।
বিজ্ঞ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস ও অ্যাড. আবু মোহাম্মাদ জুলফিকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। এ নিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবার কোন কারণ নাই।
এছাড়াও অ্যাড. সেলিম জানান, ভোটকে কেন্দ্র করে প্রতিদিনই বার সমিতিতে জমে উঠেছে চা এর আড্ডা। পিঠা, জেলাপি, সিঙ্গারাসহ হাল্কা খাবার চলছে পুরো দমে।
বার সমিতির বাইরে পিঠা বিক্রেতা আলেয়া (৫৫) জানায়, নির্বাচেনের সময় আল্লার মর্জি ব্যাপক পিঠা বিক্রি করছি।
পিঠার দাম প্রতি পিচ ১০ থেকে ২৫ টাকা। তাছাড়াও ঠান্ডা পড়ার কারণে ভাপা পিঠা, চিতই পিঠার বিক্রি বেড়ে গেছে।
বার সমিতিতে শুধু আইনজীবি নয় আইনজীবিদের সমর্থক ও বন্ধু বান্ধাব সহ বিজ্ঞ জনদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।
বিজ্ঞ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিমল কুমার দাস, অ্যাড. হোসেন আলী হাসান, ও পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা জানান, নানা চক্রান্ত উপেক্ষা করে ক্ষমতাশীল শেখ হাসিনা সরকার প্রতিটি নির্বাচনই সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। সিরাজগঞ্জ বার সমিতির নির্বাচনও সুন্দর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।




