পোরশায় নতুন ইউএনওকে শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪; সময়: ২:৫১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় যোগদানকৃত নতুন ইউএনও আরিফ আদনানকে শুভেচ্ছা জানালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলের তোড়া হাতে দিয়ে তাকে বরণ করেন।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান উপস্থিত ছিলেন।

পরে ইউএনও কে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন