রাণীনগরে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম সরদার ও দপ্তরীপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিদুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাড: ওমর ফারুক সুমন।
নওগাঁ জেলা জজ আদালতের পেশকার ও অত্র জামে মসজিদ কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন এ্যাড: ওমর ফারুক সুমন এমপি।
এসময় কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিএ, সমাজ সেবক জায়তুল ইসলাম জনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




