সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ১
প্রকাশিত:
এপ্রিল ১, ২০২৪; সময়: ৪:৪৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের রাস্তা পাড় হবার সময় ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।
সোমরার (১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ রোডস্থ ঢাক-রাজশাহী মহাসড়কের পুরাতন মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, রাস্তা পাড় হবার সময় ফরিদুল ইসলামকে পিছন থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।




