সিরাজগঞ্জে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪; সময়: ২:৪৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের আগনুকালীতে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে মামুন বিশ্বাস ৪শ হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিতরণকালে কৃতি নারী ফুটবলার আখি খাতুনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।

ঈদ উপহারের মধ্যে ১ কেজি ওজনের ১টি মুরগী ছাড়াও ১৭ প্রকারের খাদ্য সামগ্রী ছিল। যা দিয়ে একটি পরিবার ঈদের দিন ছাড়াও আরও ৭ দিন চলতে পারবে।

উল্লেখ্য, আসন্ন ঈদে পরিবেশবাদি মামুন বিশ্বাস সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান মানুষের প্রতি তার ফেইসবুক আইডিতে আহবান জানান।

এজন্য দেশ বিদেশের অনেক দানশীল ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রায় ৮ লাখ টাকা প্রদান করেন। সেই অর্থেই ক্রয়কৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং স্বচ্ছতার জন্য টাকার হিসেব উপস্থিত সবাইকে জানিয়ে দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন