ট্রেনে কাটা পড়ে আনু মুহাম্মদের পায়ের আঙুল বিচ্ছিন্ন

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪; সময়: ১:০২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

রোববার বেলা ১১টার সময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন